চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

By Administrator · 2026-05-03 17:12:28 · 3 views
চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোড়ো হাওয়ায় একটি আমগাছ ভেঙে চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আজ রোববার (৩ মে) বেলা আনুমানিক ২টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাইভেট কারটি রামগড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশে থাকা একটি পুরোনো আমগাছ ভেঙে পড়ে। এ সময় গাছটি চলন্ত গাড়ির ওপর পড়লে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন।

ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শী পাইন্দং ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, ঝোড়ো বাতাসে একটি শতবর্ষী আমগাছ ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে কেউ আহত না হলেও গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি নানা স্থাপনা। এই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রোববার (৩ মে) সকালে ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে রিমান্ডে নেওয়ার...

ঢাকার সাভারে ইঞ্জিনচালিত নৌকার মাঝিকে হত্যার দায়ে ২০ বছর পর দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন...

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজ চলাকালে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।