আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার জানিয়েছেন- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে। শুক্রবার (১ মে) ইরান মার্কিনিদের কাছে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। এর পাশাপাশি ইরানের সমালোচনাও করেন তিনি। এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি।